কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির হঠাৎ মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগার
কুষ্টিয়া জেলা কারাগার | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার রাত সাড়ে ৮টার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কারাগারের জেল সুপার শরিফুল আলম জানিয়েছে, আরিফুল কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা কারাগারের হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আরিফুলের মৃত্যুর খবর তার পরিবারের লোকজনের কাছে জানানো হয়েছে বলেও জানান তিনি ।

আরিফুল কুষ্টিয়ার খোকসা থানার একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৯ সালে রায় ঘোষণার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

এএইচ