রাঙামাটিতে অটোরিকশায় ট্রাক্টরের ধাক্কায় এক শিশু নিহত, আহত ৭

রাঙামাটিতে দুর্ঘটনায় হতাহত
রাঙামাটিতে দুর্ঘটনায় হতাহত | ছবি: এখন টিভি
0

রাঙামাটির লংগদুতে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাক্টরের ধাক্কায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও সাতজন আহত হয়েছেন। আহতরা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (সোমবার, ৬ জুলাই) সকালে উপজেলার ইসলামাবাদ এলাকার নাজিম টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি ট্রাক্টর সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ ৮ জন গুরুতর আহত হন। আহতরা হলেন—অটোচালক বরকত আলী, আব্দুল, হাফিজুর, ইয়াসমিন, আলামিন ও রশিদ মিয়া।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু রিফাতের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএইচ