ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় ৭ দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নদী, খাল, পুকুর, জলাশয় ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (রোববার, ৫ জুলাই) দুপুরে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভের সামনে নদী ও জলাশয় সুরক্ষার সামাজিক সংগঠন ‘ঢেউ’ এ কর্মসূচি পালন করে।

‘ঢেউ’-এর মুখপাত্র সোহেল আহাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক কমরেড নজরুল ইসলাম, নীহার রঞ্জন সরকার, মাহফুজুর রহমান পুষ্প, প্রবীর চৌধুরী রিপন, শেখ আরিফ বিল্লাহ আজিজী ও আলী আকরাম খন্দকার স্বপন প্রমুখ।

আরও পড়ুন:

মানববন্ধনে বক্তারা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া টাউন খালসহ ২৬টি খাল পুনরুদ্ধার, ২১২টি পুকুর সংরক্ষণ, খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিবেশবান্ধব ও শিশুবান্ধব নগর গড়ে তুলতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা জানান, নদী-খাল ও জলাশয় রক্ষা মানেই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা। তাই জনস্বার্থে ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এসএইচ