ব্রাহ্মণবাড়িয়া টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দুই গ্রামবাসীর সংঘর্ষ
দুই গ্রামবাসীর সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। গতকাল (রোববার, ২৮ জুন) রাত পৌনে ৯টা থেকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে টর্চ লাইট জ্বালিয়ে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পরবর্তীতে দুই গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

এএইচ