কুমিল্লার নতুন জেলা প্রশাসক রোজী আক্তার

নতুন জেলা প্রশাসক রোজী আক্তার
নতুন জেলা প্রশাসক রোজী আক্তার | ছবি: সংগৃহীত
0

কুমিল্লায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আক্তারকে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেছে।

আজ (রোববার, ২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ নভেম্বর মো. রেজা হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার সরকারের নতুন প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে সিলেটে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিজ রোজী আক্তার।

এএইচ