৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরানোর নির্দেশ

পোস্টার
পোস্টার | ছবি: সংগৃহীত
0

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে সব ধরনের পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান।

আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) এ নির্দেশ প্রদান করেন তিনি। এসময় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন ও ফুটপাত দখলমুক্ত রাখতে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘নগরবাসীর যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা সরিয়ে দেয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করা হবে।’

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেআর