আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বিকেল ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ঘটনাটি কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফ আর টাওয়ারের পাশে অবস্থিত আহমেদ টাওয়ারে ঘটে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





