প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহী স্টোর। দোকানটির মালিক শফিকুল ইসলাম জানান, তার দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক পুড়ে গেছে। এছাড়া মূল্যবান সামগ্রী ও নগদ অর্থসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি বলে দাবি করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, ‘রাজশাহী স্টোর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাশের আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে দোকান মালিকের দাবি অনুযায়ী, প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক নষ্ট হয়েছে।’

 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)



