
রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান; দুটি শো-রুমকে জরিমানা
রাজশাহীর রাণী বাজার এলাকায় শোরুমে মূল্য তালিকায় কাটাকাটি এবং বিদেশি পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে দু’টি শোরুমে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীর শপিং মলগুলোতে দেশি-বিদেশি পণ্যের পসরা; জমে উঠেছে ঈদের কেনাকাটা
ঈদ ঘিরে বিভিন্ন মার্কেট ও শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়। শিশুদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। বিপণীবিতানের শিশু কর্ণার প্রাণ ফিরে পেয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পরিবারের ছোট সদস্যদের নিয়ে দোকানে দোকানে ঘুরছেন বাবা-মায়েরা। এছাড়াও মেয়েদের থ্রি-পিস এবং কসমেটিকসের দোকানেও দেখা গেছে ভিড়।

নির্বাচিত সরকারের প্রত্যাশায় ঈদ বাজারে ফিরছে আশার আলো
রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় গত দুই ঈদে বেচা-কেনায় হতাশা থাকলেও এবার আশার আলো দেখছেন বিপণি বিতানের মালিকরা। তারা বলছেন, নির্বাচিত সরকারের হাত ধরেই এ খাতে ফিরবে সুদিন। আর চাহিদা মতো ঈদের কেনাকাটা করতে পারার প্রত্যাশা ক্রেতাদের।

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের অনুরোধ
দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্পের সুরক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

মহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাকে পুলিশ
নতুন পোশাক পরে দায়িত্ব পালনে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এর মাধ্যমে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা হলো।

বর্ষাকালে বাসা থেকে বের হওয়ার সময় যা নেয়া উচিত
বর্ষাকাল শেষ হলেও অনেকসময় টানা কয়েকদিন বৃষ্টি থেকে থাকে। সেসময় বাসা থেকে বের হয়ে হরহামেশাই অনেককে বিড়ম্বনায় পড়তে হয়। আবার অনেকে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণে বের হয়ে যান। কিন্তু বর্ষাকালে বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার জন্য সঙ্গে করে প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হওয়া জরুরি। আর না করলে এ ভ্রমণের আনন্দ পুরোপুরি মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

নারী ফ্যাশনের আইকন শ্যানেল: আত্মবিশ্বাস ও প্রগতিশীলতার প্রতীক
শ্যানেল শুধুমাত্র একজন ডিজাইনারই ছিলেন না, তিনি নারীর ফ্যাশনকে আধুনিক যুগের কেন্দ্রে স্থাপন করেছেন। আত্মবিশ্বাসী ও প্রগতিশীল নারীদের জন্য একবিংশ শতাব্দীতেও তিনি অপ্রতিদ্বন্দ্বী আদর্শ। ট্যুইড জ্যাকেট, লিটল ব্ল্যাক ড্রেস থেকে শুরু করে পারফিউম পর্যন্ত, তার ফ্যাশন হাউজের প্রতিটি সৃজনশীল সৃষ্টি আজও আইকন হিসেবে ধরা হয়। সেই সময়ে যখন নারীরা সীমাবদ্ধ পোশাকের মধ্যে আবদ্ধ ছিল, শ্যানেলের ডিজাইন তাদের মার্জিত ও আভিজাত্যবোধের সঙ্গে নতুন রূপে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বিপাকে ইন্দোনেশিয়ার পোশাক খাত, বিকল্প বাজারে নজর
যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির কারণে বিপাকে পড়েছে ইন্দোনেশিয়ার পোশাক শিল্প। নতুন ১৯ শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এ অবস্থায় নতুন বাজার খুঁজছেন গার্মেন্টস মালিকরা।

চীনের বদলে বাংলাদেশে অর্ডার; রপ্তানিতে ২০ বিলিয়ন ডলার বাড়ার আশা
ট্রাম্পের শুল্ক আরোপ বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা হতে পারে। এরইমধ্যে প্রতিযোগী দেশ চীন থেকে সরে অনেক ক্রেতা অর্ডার দিচ্ছেন বাংলাদেশে, যা আগামীতে আরও বাড়বে। এ সুযোগ কাজে লাগালে দেশের রপ্তানি আয় ১০ থেকে ২০ বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব হবে। এমন দাবি চট্টগ্রামের পোশাক শিল্প খাতের ব্যবসায়ীদের।

১৯ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান
২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের তৈরি পোশাকখাতের সঙ্গে জড়িতদের একাংশ। যদিও ওয়াশিংটনের শুল্কনীতির কারণে দেশটিতে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তে পারে এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। ২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৪১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে পাকিস্তান।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক, বাজার হারানোর শঙ্কা কমেছে
বাংলাদেশি পণ্যে আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এতে করে পোশাক খাতে গড় শুল্কহার ১৬ শতাংশ থেকে বেড়ে প্রায় ৩৬ শতাংশে পৌঁছাতে পারে। তবে পোশাকের ধরণ ও উপকরণ ভেদে ভিন্ন হবে এ শুল্কহার। যদিও গার্মেন্টস মালিকরা আশা করছেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্কহার সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাজার হারানোর আশঙ্কা কমেছে। যদিও বাজারে টিকে থাকতে গিয়ে মালিকপক্ষ শ্রমিকদের মজুরি কাটছাঁট করতে পারে এমন শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা।

গুয়াতেমালার প্রাচীন আধ্যাত্মিক আয়োজন উড়ন্ত নৃত্য
গাছে ঝুলে উড়ন্ত নৃত্য। শুনতে অবাক লাগলেও গুয়াতেমালা শহরে চলছে প্রাচীন আধ্যাত্মিক আয়োজন। দশ দিনব্যাপী অনুষ্ঠানের আজ (শুক্রবার, ২৫ জুলাই) শেষ দিনে আনন্দ উৎসবে মেতেছেন স্থানীরাও।