শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার পেলো ২০ মেট্রিক টন চাল

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে
বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে | ছবি: এখন টিভি
0

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জিআরের চাল বিতরণ করা হয়েছে।

আজ (শুক্রবার, ১৯ জুন) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি সরকার অতীতের মত বর্তমানেও রয়েছে। তাই পানিবন্দি পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

আরও পড়ুন:

ঝিনাইগাতি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর ও নলকুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের জন্য মোট ২০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেয়া হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট লাঘবে সরকার এ চাল বরাদ্দ দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে ‘

চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

এসএইচ