মেহেরপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি | ছবি: এখন টিভি
0

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।

আজ (শুক্রবার, ১৯ জুন) ভোরে উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে এই চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন, বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

বিজিবি জানায়, সীমান্তের ওই এলাকার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।

বর্তমানে তারা কাঁটাতারের এপারে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে অবস্থান করছে। পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসী সীমান্ত শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছে।

স্থানীয়রা জানান, ঠেলে দেয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছে।

এখন পর্যন্ত তাদের তাদের পরিচয় সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। সীমান্তের ওপাশে নদীয়া জেলার তেহেট্র থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।

জেআর