আজ (শনিবার, ১৩ জুন) বিকেলে মাঞ্জি পরিষদের আয়োজনে উপজেলার দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, আদিবাসীদের ঐতিহ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় পীরগঞ্জ, বোচাগঞ্জ, রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর উপজেলার মোট ১৩টি দল অংশ নেয়।
খেলা শেষে দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহেশপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল তিগ্যা, উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, বরবাড়ী-দস্তমপুর মিশন ফাদার আগষ্টিন কুজুর, পাড়িয়া বিএন ইএলসি মিশনের পালক রেভারেন্ড টোমাস টুডু, অনুষ্ঠানের সভাপতি সুনীল কিস্কু বাবলু, ফাদার আলবার্ট সরেন ও ফাদার বাবুরাম হাজদা বক্তব্য দেন। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





