আজ (শুক্রবার, ১২ জুন) বিকেলে দলটির পঞ্চগড় জেলা কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘তারা মানুষকে অমানুষিক নির্যাতনের পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিজিবি ও সীমান্ত এলাকার মানুষের ভূমিকার জন্য আমরা ধন্যবাদ জানাই।’
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এটি বন্ধ করে আপনারা দুই দেশ বসতে পারেন। প্রয়োজনে জাতিসংঘেও আলোচনা হতে পারে। পুশইনের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হচ্ছে।’
আরও পড়ুন:
বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘বাজেট নিয়ে আমরা আগাম গোলটেবিল বৈঠক করেছিলাম। সেখানে আমরা বলেছি, যদি রক্ষক ভক্ষক হয়, তাহলে যত বড় বাজেটই হোক না কেন, কোনো লাভ হবে না। এখানে জবাবদিহিতা থাকতে হবে, পরিচ্ছন্নতা থাকতে হবে। কোন খাতে কীভাবে অর্থ ব্যয় হয়, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে।’
বাজেটের সুফল তৃণমূল পর্যন্ত যেন ভোগ করতে পারে সেই অনুরোধও জানান তিনি।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




