কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

কুষ্টিয়ায় পুশইনের চেষ্টা
কুষ্টিয়ায় পুশইনের চেষ্টা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরের চরমেঘনা সীমান্ত গেট দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি।

আজ (শুক্রবার, ১২ জুন) ভোর ৬টার দিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এর মধ্যে চার নারী, চার পুরুষ ও চার শিশু রয়েছে। তারা সবাই ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

পুশইন ঠেকাতে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকাবাসীরাও সহযোগিতা করছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:

বিজিবি ও স্থানীয়রা বলছে, আজ ভোর ৬টার দিকে নারী পুরুষ শিশুসহ অন্তত ১২ জনকে কুষ্টিয়ার সীমান্তের বিলগাথুয়া এলাকার দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বাংলাদেশি গ্রামের একটি চায়ের দোকানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।

প্রবেশের পর বিষয়টি দেখতে পেলে বিএসএফ বিজেপিকে খবর দেয়। পরে বিজিবি ১৪৮ ৩-এস সাব পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতের শূন্য রেখায় পাঠায় তারা। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

শুক্রবার বিকেলে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিষয়টির সমাধান হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বর্তমানে সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এসএস