এরই মধ্যে মাদরাসাটির প্রায় ৮ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়। আসবাবপত্র, এসি, ফ্রিজ, ফ্যান, চাল, ডিম ও আলুসহ খাদ্য সামগ্রী পুড়ে যায়। তবে সেলফে রাখা পবিত্র কোরআনের মোড়ক পুড়লেও ভেতরের পাতাগুলো অক্ষত রয়েছে।
ওই মাদরাসার শিক্ষক রমজান আলী বলেন, ‘আমাদের মাদরাসা ঘরের সব পুড়ে গেছে। এ ক্ষতি অপূরণীয়। তবে কোরআনের কোনো আয়াত পুড়েনি। আল্লাহ মহান।’
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের হিসেবে প্রাথমিকভাবে ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

 founder Abhijeet Dipke-320x167.webp)



