পঞ্চগড় শহরে মাদরাসায় আগুন
পঞ্চগড় শহরে অগ্নিকাণ্ডে দারুণ নাজাত মদিনাতুল উলুম কওমি মাদরাসা ভবনের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (শনিবার, ৬ জুন) বিকেলে শহরের পূর্ব জালাসী গরুহাটির এ মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।