বিকেলে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাদিম মোস্তফা নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আবু সাইদ নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত ও আহত দুজনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামে। একই সময়ে উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফারুক উদ্দীন নামে একজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন:
অপরদিকে লালপুর উপজেলার লালপুর-রাজশাহী আঞ্চলিক সড়কে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাজমিস্ত্রি শ্রমিক আব্দুল কাদের। পরে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে একই দিনে লালপুর উপজেলার পোকন্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাঈদ কাজী নামে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার রয়না ভরাট ও আইড়মারী ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।




