
ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করেছে রাসিক
রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করে নতুন রেকর্ড গড়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পবিত্র ঈদুল আজহার দিন দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখার এ সফলতায় নগরবাসীর প্রশংসা পেলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বিকেল পাঁচটায় সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

নাটোরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৮
নাটোরের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন জেলার গুরুদাসপুর, লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরে কোরবানির ‘মাংস ভাগের স্থান’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির গোস্ত মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে-এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বর্তমান সরকারের আমলে জনগণ বাক স্বাধীনতা ভোগ করছে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে এসেছে। বর্তমান সরকারের আমলে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। জনগণ বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিগৃহীত হতে হবে না। এটিই গণতন্ত্রের সুফল।

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৭ মে) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

দেশবাসীকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

ঈদে পটুয়াখালী ও বরগুনায় র্যাবের সর্বোচ্চ সতর্কতা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলায় কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে এলিট ফোর্সটি।

বায়তুল মুকাররমে ঈদুল আজহায় ৫টি জামাত অনুষ্ঠিত হবে
পবিত্র ঈদুল আজহা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে এবারও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এ সব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেম ও সংশ্লিষ্টদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এর আগে, ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এই তালিকা চূড়ান্ত করা হয়।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে হবে ঈদুল আজহার প্রধান জামাত
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এবারও পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

ঈদের দিন বিনামূল্যে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। আজ (রোববার, ২৪ মে) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি অফিস খোলা শনিবার
পবিত্র ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি শুরুর আগে আগামীকাল (শনিবার, ২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে সরকারি অফিস।