নাটোরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৮
নাটোরের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন জেলার গুরুদাসপুর, লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।