নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের অন্যরকম ঈদ উদযাপন

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের ঈদের নামাজ
নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের ঈদের নামাজ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদুল আজহা উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলারও আয়োজন করা হয়।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) নারায়ণগঞ্জ জেলা কারাগার ঘুরে এ দৃশ্য দেখা যায়।

এবারের ঈদে কারাগারে মোট বন্দি আছেন ১ হাজার ৫৫২ জন। ঈদের দিন সকালে বন্দিদের জন্য কারাগারের ভেতরেই ঈদের জামাতের আয়োজন করা হয়। ঈদের জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ আব্দুল্লাহ।

ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন হিসেবে সকালের খাবারে পায়েস, সেমাই, মুড়ি দেয়া হয়েছে। দুপুরে পোলাও, গরু ও মুরগির মাংস, মিষ্টি, পান সুপারি ও কোল্ড ড্রিংকস দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এছাড়াও সন্ধ্যায় থাকবে সাদা ভাত, আলুর দম ও মাছ। ঈদের পরবর্তী তিন দিন বন্দিদের একবার বাড়ি থেকে আনা খাবার খাওয়ার সুযোগ দেয়া হবে।

নারায়ণগঞ্জ জেল সুপার ফোরকান জানান, ঈদের দিন কারাবন্দিদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও ঈদে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।

এসএইচ