বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মা ও মেয়ে

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

বগুড়ায় বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৫ মে) বিকেলে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজিপাড়া এলাকার জেমি আকতার ও তার মেয়ে তনু আকতার। ওই ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, মা-মেয়ে অটোরিকশাযোগে কাজিপাড়া থেকে বিবির পুকুরের দিকে যাচ্ছিলেন। এসময় রাজশাহীগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-মেয়ের।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আহত অটোরিকশা চলকের চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএ