মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

দুর্ঘটনায় নিহত যুবকের ছবি
দুর্ঘটনায় নিহত যুবকের ছবি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে কাউসার আহম্মেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী মো. আরাফাত (১৮)।

আজ (সোমবার, ২৫ মে) বিকেলে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার আহম্মেদ সিংগাইর উপজেলার আঠালিয়া এলাকার মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। আহত আরাফাত একই এলাকার মো. কোহিনুর বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কাউসার আহম্মেদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএইচ