আজ (সোমবার, ২৫ মে) ভোররাতে সাজেক ইউনিয়নের ডানে ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও নিজুম চাকমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশু উজ্জল চাকমা ঘটনাস্থলেই মারা যায়। একইসময় পরিবারের প্রধান প্রদীপ চাকমাসহ আরও পাঁচজন আহত হন।
আরও পড়ুন:
পরে সকাল ৭টার দিকে স্বজন ও গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
বজ্রপাতের ঘটনায় এক শিশুর মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।





