পুলিশ জানায়, একটি পলিথিন ব্যবসার গুদামে খালি জায়গায় খেলা করছিলো স্থানীয় শিশুরা। তারা প্রায়শ জায়গাটিতে যায়। খেলার এক পর্যায়ে তারা স্থাপনাটির বাউন্ডারি দেয়ালের গেট ধরে ঝুলতে থাকে।
এসময় গেটসহ দেয়ালটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই চাপা পড়ে তিন শিশু। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।





