নিহত শফিক চন্দ্রপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দুপুরে হাওরে হাঁস ছড়াতে যান শফিক মিয়া। এসময় হঠাৎ আকাশ কালো করে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে প্রাণ হারায় ওই যুবক।
আরও পড়ুন:
খবর পেয়ে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘হাওরে হাঁস ছাড়তে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।’
আইনী কিছু প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)



