নিহতদের একজনের নাম আবদুল কাদের। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
