ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন | ছবি: এখন টিভি
0

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে সারাদেশের মত ময়মনসিংহেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২০ মে) সকালে নগরীর টাউনহল হল এলাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. আতাউল কিবরিয়া, মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আগুন প্রতিরোধে সচেতনতা, নিরাপদ জীবনের নিশ্চয়তায় দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহবান জানান। এসময় মসিক প্রশাসক ময়মনসিংহে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার সার্ভিস বাড়ানোর তাগিদের পাশাপাশি ভূমিকম্পের ঝুঁকি এড়াতে, বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ আছে কিনা তা গুরুত্বের সাথে যাচাই-বাছাই করে সার্টিফিকেট প্রদানের কথা জানান।

ময়মনসিংহ বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জানে আলম এখন টিভিকে বলেন, ‘অগ্নিনির্বাপণ থেকে শুরু করে যেকোনো দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের প্রতিটি কর্মী নিবেদিত থাকে সম্মুখে। অনেক সময় সরু রাস্তা, রাস্তার দূরাবস্থার জন্য ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় তাই সড়কের মেরামত জরুরি। পাশাপাশি এখনো আমাদের অনেক যন্ত্রপাতির ঘাটতি আছে। আগামী দিনগুলোতে এ ঘাটতি পূরণ করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করা যায় সে লক্ষেই আমরা কাজ করে যাবো।’

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম প্রদর্শণী স্টলে অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত গাড়িসহ বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এএইচ