হাসপাতালের বেশিরভাগ রোগী তখন ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। চারিদিকে হইচই আর চিৎকার চেঁচামেচিতে সবারই ঘুম ভাঙ্গে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্তব্যরত অবস্থায় আনুমানিক সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে অপারেশন থিয়েটারের পাশে থাকা স্টোর রুম থেকে আগুনের ধোঁয়া দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তারা প্রথমে চেষ্টা করেন দ্রুত রোগীদের পার্শ্ববর্তী পোস্ট অপারেটিভ রুম থেকে বের করে আনতে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ছোট ছুটিতে কমবেশি অনেকেই আহত হয় বলে জানান তারা।
ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি।





