সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা ও প্রধানমন্ত্রী তারেক জিয়ার সারাদেশ ব্যাপী উদ্বোধনের সঙ্গে যুক্ত থাকেন। পরে দুপুরে জেলা প্রশাসকের আঙ্গিনায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এসময় বিভিন্ন জনকে ভূমি সেবা ও অধিগ্রহণকৃত জমির টাকার চেক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিনা আক্তার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। সেবা গ্রহণ করতে আসা হুমায়ুন কবির, মো. আসাদুজ্জামানসহ অন্যরা বলেন, ‘বিনা সমস্যায় ও অতিরিক্ত টাকা খরচ ছাড়া সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এটা যেন অব্যাহত থাকে।’
জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে এবং এ জেলার প্রতিটি উপজেলায় ভূমিসেবা মেলা উদযাপন করা হবে হচ্ছে। তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় সেবা বুথ স্থাপনের মাধ্যমে সেবাগ্রহীতাদের অন্যান্য সেবার পাশাপাশি নিম্নবর্ণিত সেবাও প্রদান করা হচ্ছে।
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ও ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান সেবা রয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



