আজ (রোববার, ১৭ মে) দুপুর সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন বরুরিয়া এলাকায় নদীভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মানিকগঞ্জবাসীকে আর নদীভাঙন নিয়ে দিনরাত উদ্বেগে থাকতে হবে না।
তিনি বলেন, ‘পাটুরিয়া ঘাট থেকে হরিরামপুর পর্যন্ত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। যেসব স্থানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে আগামীকাল থেকেই জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু হবে।’
পরে প্রতিমন্ত্রী ঢাকার দোহার উপজেলার আওরঙ্গবাদ থেকে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত স্থায়ী তীর সংরক্ষণ কাজ পরিদর্শনে যান।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





