পীরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহের বিভিন্ন উপকরণ বিতরণ

অক্সিজেন সরবরাহের বিভিন্ন উপকরণ বিতরণ
অক্সিজেন সরবরাহের বিভিন্ন উপকরণ বিতরণ | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চারজন মৎস্যচাষীর মাঝে পুকুরে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত মৎস্য খামার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ বিতরণ করা হয়।

আজ (বুধবার, ৬ মে) দুপুরে পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে উপকারভোগী মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রের পাশাপাশি ১০ কেজি চুন ও ১০ কেজি মাছের খাদ্য উপকরণ দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের আর্থিক উন্নয়ন সম্ভব।’

এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএস