এ বিষয়ে আজ (বুধবার, ৬ মে) সকাল সাড়ে ১০টায় র্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক জানায়, গতকাল দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র্যাব।
আরও পড়ুন:
এসময় দুই বাড়িতে তল্লাশি করে মাদকের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, চাইনিজ কুড়াল ৭টি, রামদা ২টি, চাপাতি ৩টি, সিসি ক্যামেরা ৪টি, ড্রোন ১টি, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া র্যাবের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় তিনি।
ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক আরও জানায়, আমাদের এ অভিযান নিয়মিত চলবে। নারায়ণগঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কাজ আরও জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।





