মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। আগুন দিয়ে পুড়িয়ে ও রোলার দিয়ে ডোলে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
উল্লেখ্য ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে। এ অভিযানে বিজিবি জড়িত ৪৯ জনকে আটক করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকার ধ্বংস করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, বিয়ার ২৯ বোতল, ২ হাজার ২৩৮ কেজি গাজা, হেরোইন ১.৮৫৭ গ্রাম, কোকেন ১.৮৯ কেজি। এছাড়াও বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে।





