আজ (রোববার, ৩ মে) ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার আনুমানিক রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলানো হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগে অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন:
অভিযানে একজন আসামীসহ ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়। আটককৃত মালামাল ও কাভার্ডভ্যানের সর্বমোট বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ৫২ বিজিবির অধিনায়ক।




