জানা যায়, বিকেল ৩টা পর্যন্ত তাকে কোতয়ালী থানায় রাখা হলেও, তাকে কী অভিযোগে আটক করা হয়েছে, নিশ্চিত করেনি পুলিশ।
এ ঘটনার জেরে থানা ঘেরাওয়ের পাশাপাশি শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘সিনিয়র অফিসারদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারা ভালো বলতে পারবেন। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকও কোতয়ালী থানার ভেতরে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমরা তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ বিষয়ের বিস্তারিত পরে জানানো হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



