সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ধান

বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি
বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। এতে তলিয়ে যাচ্ছে কৃষকের জমির ধান। আজ (শনিবার, ২ মে) সকালে সুমেশ্বরী নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের এই বাঁধটি ভেঙে যায়।

মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্য মতে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার সুমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ওইদিন সকালেই পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বোয়ালা হাওরের বাঁধের ওপর দিয়ে প্রথমে হাওরে পানি প্রবেশ করতে থাকে। পরে পানি গতিবেগ তীব্র হওয়ায় বাঁধটি ভেঙে যায়। এই হাওরে ৫৭৪ হেক্টর বোরো ধান ছিল তার মধ্যে ৪৬০ হেক্টর ধান কৃষকরা ঘরে তুললেও বাঁধ ভেঙে ৮৪ হেক্টর বোরো ধান তলিয়ে যায়। তবে কৃষকদের দাবি বাঁধ ভেঙে এই হাওরে ২০০ হেক্টর ধান ইতিমধ্যে তলিয়েছে।

আরও পড়ুন:

মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চয় ঘোষ বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় একটি বোয়ালা হাওরের বাঁধ ভেঙে কালভার্টের নিচ দিয়ে হাওরে পানি প্রবেশ করে কৃষকদের কিছু ধান তলিয়ে গেছে।

ইএ