গুরুতর আহত নুর বেগমকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী ও একই গাড়িতে থাকা নিহতের স্বামী মোহাম্মদ সোহেল জানান, একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে সিএনজিটি সড়কের একপাশে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে যায় এবং দুর্ঘটনাস্থলেই মারা যান সোহেলের স্ত্রী নুর কলিমা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




