জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ৩ জনের মৃত্যু

ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে
ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে | ছবি: সংগৃহীত
0

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে ঘুমিয়ে থাকা মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৭ এপ্রিল) ভোর ৪টায় মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্বদাগি গ্রামে এ ঘটনা ঘটে। তিনজনের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানা যায়, রাতে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন ৮০ বছর বয়সী খুকি বেগম। ভোর রাত ৪টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তিনটি গাছ উপরে পড়ে খুকি বেগমের ঘরের ওপর। এতে মা ও দুই মেয়েসহ তিনজন মারা যায়।

সকাল ৭টার দিকে স্থানীয়রা ঘরে থাকা ওই তিনজনের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:

মেলান্দহ থানায় কর্মরত এস আই ত্রিদিব কুমার বীর বলেন, ‘গাছচাপা পড়ে মা ও দুই মেয়ে মৃত্যুর ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

গত দু’দিনের কালবৈশাখী ঝড়ে এ নিয়ে জামালপুরে পাঁচজন মারা গেছে । গতকাল (রোববার, ২৭ এপ্রিল) দু’জন বজ্রপাতে আর আজ গাছ উল্টে তিনজনের মৃত্যু হয়।

কালবৈশাখী ঝড়ের হাত থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে আশ্রয় অবস্থানের পরামর্শ দেন স্থানীয় প্রশাসন।

এসএস