এর মাঝে দুপুরে খালিয়াজুরীর সাতগাঁও হাওরের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক হালান মিয়ার। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্ধা।
অপর দিকে সকালে জগন্নাথপুর গোদারা (ফেরি) ঘাট এলাকায় হাওরের ধনু নদে মাছ ধরতে এসে বজ্রপাতে মৃত্যু হয় মৎস্য শিকারি মোতালিব মিয়ার। নিহত মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে সাতগাঁও হাওরের মাঠ থেকে গরু আনতে যায় কৃষক হালান মিয়া। এসময় আকস্মিক বজ্রপাত শুরু হলে মাঠেই বজ্রের আঘাতে মৃত্যু হয় হালান মিয়ার। পরে স্থানীয়রা নিহতের পরিবারকে খবর দিলে তারা মরদেহ বাড়ি নিয়ে যায়।
আরও পড়ুন:
অন্যদিকে সোমবার ভোরে মোতালিবসহ তিনজন ঈশ্বরগঞ্জ থেকে সিএনজি যোগে হাওরে মাছ ধরার উদ্দেশে খালিয়াজুরীর ধনু নদের পথে রওনা হন। সকালে জগন্নাথপুর গোদারাঘাটে পৌঁছানে ধনু নদের পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরা শুরু করার কিছুক্ষণ পরই আকস্মিক বজ্রপাত শুরু হয়।
একটি বিকট শব্দের বজ্রপাতের পর মোতালিব মিয়ার সঙ্গী মুজিবুর মিয়া খোঁজ নিয়ে গিয়ে মোতালিব মিয়াকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন বজ্র আঘাতে মোতালিব ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঈশ্বরগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আজকে দু’জনে মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনাটি যেহেতু বজ্রপাতে হয়েছে, তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





