প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা। শার্শার উলাশী খালে পানি আসলে ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড দেয়া হবে।’
বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি এই দেশকে ঘিরে, মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। গেলো ১৬ বছরে স্বৈরাচারের হাতে ধ্বংসপ্রাপ্ত দেশকে এখন গঠনের পালা। স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ পর্যায়ক্রমে এই সরকার বাস্তবায়ন করবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কোনো কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। সমগ্র দেশে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে।’
আরও পড়ুন:
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সফরসূচি অনুযায়ী, বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।





