স্থানীয়রা জানান, আজ (সোমবার, ২৭ এপ্রিল) ভোরে হঠাৎ আকাশ কালো করে শুরু হওয়া এ ঝড় স্থায়ী ছিল মাত্র কয়েক মিনিট। ঝড়ের তাণ্ডবে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কাঁচা ও আধপাকা ঘরবাড়ির চাল উড়ে গেছে, পাশাপাশি বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া ঝড়ে ফসলি মাঠের উঠতি ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোর রাতে হঠাৎ বৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





