বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় দেয়া হবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
0

বিএনপি স্থিতিশীলতা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা স্থিতিশীলতা নষ্ট করবে, তারা যে দলেরই হোক তাদের ছাড় দেয়া দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিটি দলেই কিছু উশৃঙ্খল ব্যক্তি থাকে মন্তব্য করে তিনি বলেন, ‘দলের মধ্যে যারা উশৃঙ্খল তাদের কর্মকাণ্ডকে দলগতভাবে দেখার সুযোগ নেই।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সংকট নেই এটা বলার সুযোগ নেই। সংকট আছে তবে সেটা আন্তর্জাতিক। আমাদের ব্যবস্থাপনা ভালো হওয়ায় সেই সংকট দক্ষভাবে মোকাবেলা করছি। অনেক দেরিতে তেলের দাম সামান্য বৃদ্ধি করেছি। অনেক দেশ তেলের দাম দ্বিগুণ করেছে।’

আরও পড়ুন:

দুইশো তিরিশ বিলিয়ন ডলার দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘অর্থপাচারের কারণে ব্যাংকগুলোতে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের দায়িত্ব পড়েছে বিএনপির কাঁধে। আমরা স্বচ্ছতার ভিত্তিতে এসব সমাধান করছি, তবে সংকট নিরসনে আরও সময় লাগবে।’

এফএস