আজ (বুধবার, ২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় মীড়গড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর তাদের মীরগড় বিওপিতে নিয়ে যাওয়া হয়েছে।
উদয় রসেয়া উচ্চ বিদ্যালয়ে নবম ও ইন্দ্রজিৎ সপ্তম শ্রেণিতে পড়ে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি প্রধানপাড়া এলাকায় বোন রাধিকা রানীর বাড়িতে বেড়াতে এসে ওই সীমান্তে ঘুরতে যায় তারা।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, পাটশিরি সীমান্তে বুধবার সকাল ১০টায় সীমান্তের কাঁটাতারের কাছে ছবি তুলতে গেলে তাদের ধরে নিয়ে যায় পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস বলেন, ‘ওই দুই স্কুল ছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টার মধ্যে বিএসএফের কাছ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।’





