জনা যায়, আটক ওয়াজিদ আলী ভারতের মুম্বাইয়ের থানে জেলার ভিওয়ান্দি এলাকার আমিন আহমদ আনসারীর ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল আজ ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওয়াজিদ আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯০০ গ্রাম ওজনের গোল্ড পেস্ট এবং সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
সাইফুল আলম খান আরও জানান, আটক ওয়াজিদ আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করছেন তারা। ওয়াজিদ ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশ হয়ে একাধিকবার যাতায়াত করেছেন। গত ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানে দুবাই যান এবং সেখান থেকে ঢাকা হয়ে সড়কপথে সাতক্ষীরা যাচ্ছিলেন। ভোমরা স্থলবন্দর দিয়ে তার ভারতে প্রবেশের পরিকল্পনা ছিলো। জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে বলে জানান লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।





