পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

অভিযানে জব্দকুত সিগারেট
অভিযানে জব্দকুত সিগারেট | ছবি: সংগৃহীত
0

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী খেয়াঘাট সংলগ্ন শ্রীমন্ত নদীতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালীন শ্রীমন্ত নদীতে সন্দেহজনক ১টি পণ্যবাহী স্টিমার তল্লাশি করা হয়। এসময় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে বহনকৃত প্রায় ৩ লাখ ৬০০ টাকা মূল্যের ৫০ হাজার ১০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

আরও পড়ুন:

এসময় সিগারেটের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কর্তৃপক্ষ।

এফএস