পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল ইসলাম তার নিজ বাড়ির সামনে অবস্থানকালে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ হামলা চালায়। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রবিউল ইসলামসহ তার পরিবারের সদস্য ও আশপাশের নারী-পুরুষ গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করে।
আরও পড়ুন:
আহতদের মধ্যে রয়েছেন; রবিউল ইসলাম (৩৬), তার বাবা হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫), তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও মেরিনা খাতুন (২৫)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গুলির ঘটনায় ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলার কারণ এখনো জানা যায়নি, তবে জড়িতদের শনাক্তে কাজ চলছে।





