গ্রেপ্তারকৃতরা হলেন; মধুপুরের ভবানীটেক গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আব্বাস আলী (৩০) ও সিরাজগঞ্জের এনায়েতপুরের বোয়ালকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে আব্দুর ররহমান (২০)।
সংবাদ সম্মেলনে জানান, গত ১১ এপ্রিল বিকেলে টাঙ্গাইলের মধুপুরের ভবানীটেকি গ্রামে খেলাধুলা করার সময় ৬ বছরের শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে অভিযুক্ত আব্বাস আলী জুস কিনে দেয়ার জন্য পার্শ্ববর্তী বাজারে নিয়ে যায়। বাড়িতে ফিরে না আসায় বাড়ির পরিবারের লোকজন ফাতেমাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই মধুপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরের দিন বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফাতেমার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন:
ওই দিনই ফাতেমার মা জুই খানম বাদি হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব গতকাল (শনিবার, ১৯ এপ্রিল) বিকেলে আব্বাসকে টাঙ্গাইল শহরের কলেজ পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ দিকে গত বছরের ১০ ডিসেম্বর সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় এক কিশোরীকে মো. আব্দুর রহমান ধর্ষণ করে। ১৫ ডিসেম্বর কিশোরীর বাদি হয়ে এনায়েতপুর থানায় ধর্ষণ মামলা করে। পরে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চারাবাড়ি থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





