সাভারে বিদেশি অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে বিদেশি পিস্তলসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) গভীর রাতে সাভারের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী মারুফ হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন:

অন্যদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে র‍্যাব-৪ এর একটি দল শীর্ষ সন্ত্রাসী হিমেল মিরকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইএ