পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম খাদে, চালক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে ইঞ্জিনচালিত টমটম চাপায় মো. রিয়াজ (৩৫) নামের এক টমটম চালক নিহত হয়েছেন। আজ (সোমবার, ১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পক্ষিয়া ভেন্ডার বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় নির্মাণাধীন একটি বাড়ির বালু সিমেন্ট টমটম যোগে পরিবহন করা হচ্ছিল। এসময় ভেন্ডার বাড়ির মোড় সংলগ্ন কান রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় টমটমটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করলেও গাড়িটি সড়কের অপর পাশের গভীর খাদে গিয়ে পড়ে যায় এবং চালক এর নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার এবং পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ