আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে এ বার উদ্ধার করা হয়। আটক আলমগীর খান (৫৫) দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফট কর্ণেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি ভারতের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দল দাড়ানোর জন্য সংকেত দেয়।
আরও পড়ুন:
ওই ব্যক্তি দৌড়ে পালানোর সময় বিজিবির টহল দলের সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে খাকিস্কাচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা উদ্ধার করে।
পোটলা দুটি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা প্রায়। তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।





